শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা-স্পেন, পরিসংখ্যানে এগিয়ে কে?

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ১৯ জুলাই, ২০২৬
  • ৫২ Time View

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল মঞ্চে মুখোমুখি হতে যাচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেন। ফুটবল বিশ্বের অন্যতম আকর্ষণীয় এই লড়াই ঘিরে ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ব্যাপক উন্মাদনা।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচে কয়েক ঘণ্টার অপেক্ষার পরই জানা যাবে, কার হাতে উঠবে বিশ্বকাপের ট্রফি। তবে সাম্প্রতিক পারফরম্যান্স ও অতীত পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, শক্তির বিচারে দুই দলই প্রায় সমানে সমান।

আর্জেন্টিনা ও স্পেনের লড়াইয়ে অতীতেও দেখা গেছে নাটকীয়তা। ২০১০ সালে আর্জেন্টিনা ৪-১ গোলে স্পেনকে হারিয়েছিল। তবে ২০১৮ সালে সেই হারের জবাব দেয় স্পেন, তারা আর্জেন্টিনাকে ৬-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করে।

এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দুর্দান্ত ধারাবাহিকতা দেখিয়ে ফাইনালে উঠেছে। আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডান, কেপ ভার্দে, মিশর, সুইজারল্যান্ড ও ইংল্যান্ডকে হারিয়ে শিরোপার লড়াইয়ে জায়গা করে নেয় লিওনেল মেসির দল।

অন্যদিকে, স্পেনও শক্তিশালী পারফরম্যান্সের মাধ্যমে ফাইনালে পৌঁছেছে। কেপ ভার্দের বিপক্ষে ড্র দিয়ে অভিযান শুরু করার পর সৌদি আরব, উরুগুয়ে, অস্ট্রিয়া, পর্তুগাল, বেলজিয়াম ও ফ্রান্সকে হারিয়ে শেষ মঞ্চে জায়গা করে নেয় তারা।

পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত আর্জেন্টিনা ও স্পেন ১৪ বার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুই দলই ছয়টি করে ম্যাচে জয় পেয়েছে, আর দুটি ম্যাচ হয়েছে ড্র। ফলে বিশ্বকাপের ফাইনালে কে এগিয়ে থাকবে, তা নির্ধারণ করা কঠিন।

এখন অপেক্ষা শুধু ফাইনালের শেষ বাঁশির। শিরোপা জিতে কোন দল নতুন ইতিহাস লিখবে, সেটিই দেখার বিষয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com