শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন

বিশ্বকাপের আয়ে ভাগ পাবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ১৮ জুলাই, ২০২৬
  • ৩৯ Time View

১৯৩০ সালে উরুগুয়ের মাটিতে অনুষ্ঠিত প্রথম বিশ্বকাপে অংশ নিয়েছিল মাত্র ১৩টি দল। দীর্ঘ ২২ আসর পর ২০২৬ সালে এসে বিশ্বকাপের দলসংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৮-এ। দল বাড়ার সঙ্গে সঙ্গে বেড়েছে সম্প্রচার স্বত্ব, স্পন্সরশিপ, টিকিট বিক্রি ও বাণিজ্যিক আয়। ফলে এবারের বিশ্বকাপের প্রাইজমানিও আগের সব আসরকে ছাড়িয়ে গেছে।

ফিফার এই বিপুল আয়ের একটি অংশের ভাগীদার হতে যাচ্ছে বাংলাদেশও। বিশ্বকাপ শেষে সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়ন ও সাংগঠনিক কার্যক্রমের জন্য ফিফার নিয়ম অনুযায়ী অর্থ সহায়তা পেতে পারে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

চলতি বিশ্বকাপের জন্য ফিফা রেকর্ড ৮৭১ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি ঘোষণা করেছে, যা আগের আসরের তুলনায় প্রায় ৬৫ শতাংশ বেশি। ফিফা সাধারণত বিশ্বকাপ থেকে অর্জিত আয়ের একটি অংশ সদস্য দেশগুলোর ফুটবল উন্নয়নে ব্যয় করে থাকে।

ফিফার অর্থ বণ্টন প্রসঙ্গে সাবেক জাতীয় ফুটবলার জুলফিকার মাহমুদ মিন্টু বলেন, বিশ্বকাপ থেকে ফিফা যে আয় করে, তার একটি অংশ বিশ্বের সব সদস্য অ্যাসোসিয়েশনের মধ্যে ভাগ করে দেওয়া হয়। মূলত সদস্য দেশগুলোর ফুটবলের উন্নয়ন ও অবকাঠামো তৈরিতেই এই অর্থ সহায়তা দেওয়া হয়।

তিনি জানান, বিশ্বকাপে অংশ নেওয়া প্রতিটি দল ট্রেনিং ক্যাম্প ও যাতায়াত খরচ বাবদ শুরুতেই ২.৫ মিলিয়ন ডলার করে পেয়েছে। এরপর গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ১৬টি দল পেয়েছে আরও ১০ মিলিয়ন ডলার। অর্থাৎ সব মিলিয়ে তারা পেয়েছে ১২.৫ মিলিয়ন ডলার।

এ ছাড়া দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া দলগুলো পেয়েছে ১২ মিলিয়ন ডলার, শেষ ষোলো থেকে বাদ পড়া দলগুলো পেয়েছে ১৬ মিলিয়ন ডলার এবং কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া চার দল পেয়েছে ২০ মিলিয়ন ডলার করে।

টুর্নামেন্টে চতুর্থ হওয়া দল পাবে ২৭ মিলিয়ন ডলার, তৃতীয় স্থান অর্জনকারী দল পাবে ২৯ মিলিয়ন ডলার। ফাইনালে পরাজিত রানার্সআপ দলের জন্য বরাদ্দ ৩৩ মিলিয়ন ডলার। আর বিশ্বচ্যাম্পিয়ন দলের হাতে উঠবে রেকর্ড ৫০ মিলিয়ন মার্কিন ডলার।

ফিফার এই বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ডের অংশ হিসেবে বাংলাদেশের ফুটবল উন্নয়নেও নতুন অর্থ সহায়তার সুযোগ তৈরি হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com