বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন

বিশ্বকাপই নির্ধারণ করবে ব্যালন ডি’অরের মালিক কে: মাইকেল ওয়েন

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৯ Time View

চলতি বিশ্বকাপের শিরোপা জিততে পারলে ইংল্যান্ডের দুই তারকা ফুটবলার জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন ব্যালন ডি’অর জয়ের দৌড়ে সবচেয়ে শক্তিশালী দাবিদার হয়ে উঠবেন বলে মনে করেন ইংল্যান্ডের সাবেক ফুটবলার ও ব্যালন ডি’অরজয়ী মাইকেল ওয়েন।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ওয়েন বলেন, সেমিফাইনাল ও সম্ভাব্য ফাইনালে দুজনের পারফরম্যান্সই নির্ধারণ করবে, তাদের মধ্যে কে ব্যালন ডি’অরের দৌড়ে এগিয়ে থাকবেন।

বেলিংহ্যামের প্রশংসা করে ওয়েন বলেন, বয়স কম হলেও বড় ম্যাচে নিজেকে অন্য পর্যায়ে নিয়ে যেতে পারেন এই তরুণ তারকা। রিয়াল মাদ্রিদের এই মিডফিল্ডারকে তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবেও উল্লেখ করেন। তার মতে, বড় টুর্নামেন্টে বেলিংহ্যাম আরও বেশি উজ্জ্বল হয়ে ওঠেন।

ওয়েন আরও বলেন, ইংল্যান্ডের দলে বিশ্বমানের ফুটবলারের সংখ্যা খুব বেশি নয়। বিশ্বকাপ জিততে হলে বেলিংহ্যামের মতো আরও কয়েকজন শীর্ষ মানের খেলোয়াড় প্রয়োজন।

এদিকে চলতি আসরে বেলিংহ্যাম ও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইন দুজনেই দুর্দান্ত ছন্দে রয়েছেন। মেক্সিকো ও নরওয়ের বিপক্ষে গুরুত্বপূর্ণ গোল করে দলের জয়ে বড় ভূমিকা রেখেছেন বেলিংহ্যাম।

ওয়েনের মতে, ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে বেলিংহ্যাম ও কেইন দুজনই ব্যালন ডি’অরের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী হবেন। তবে ক্লাব ফুটবলে কেইনের অসাধারণ পরিসংখ্যান তাকে কিছুটা এগিয়ে রাখতে পারে। অন্যদিকে ফাইনালে বেলিংহ্যাম যদি জয়সূচক গোল করেন, তাহলে পুরস্কারের পাল্লা তার দিকেই ভারী হতে পারে।

ব্যালন ডি’অরের দৌড়ে এই দুই ইংলিশ তারকার পাশাপাশি আলোচনায় রয়েছেন স্পেনের তরুণ প্রতিভা লামিন ইয়ামাল, ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ও মাইকেল ওলিস। বিশ্বকাপের শেষ ম্যাচগুলোর পারফরম্যান্সই শেষ পর্যন্ত নির্ধারণ করবে, কার হাতে উঠবে এবারের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com