শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

ক্লোজের জন্য মেসির বিশেষ উপহার

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬
  • ৪৯ Time View

দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে ফিফা বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড ছিল জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোজের দখলে। চলমান ২০২৬ ফিফা বিশ্বকাপে সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি।

বিশ্বকাপে ক্লোজের ১৬ গোলের রেকর্ড পেছনে ফেলে মেসির গোলসংখ্যা এখন ২১। বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হওয়ার এই কীর্তিতে ফুটবল বিশ্ব যখন মেসিকে অভিনন্দনে ভাসাচ্ছে, তখন নিজের রেকর্ড হারিয়েও বিন্দুমাত্র আক্ষেপ নেই ক্লোজের। বরং তিনি মেসির প্রশংসায় বলেছেন, “মেসি অবিশ্বাস্য এক বিস্ময়কর প্রতিভা।”

সম্প্রতি ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে ক্লোজে জানান, রেকর্ড স্পর্শ করার পর আর্জেন্টিনার প্রধান কোচ লিওনেল স্কালোনির উদ্যোগে তার সঙ্গে মেসির ফোনে কথা হয়। স্কালোনি ও ক্লোজে ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত ইতালিয়ান ক্লাব লাৎসিওতে একসঙ্গে খেলেছিলেন। সেই সম্পর্কের সূত্র ধরেই দুই কিংবদন্তির এই যোগাযোগ সম্ভব হয়।

ক্লোজের ভাষ্য অনুযায়ী, ফোনালাপে মেসি তাকে নিজের স্বাক্ষর করা একটি জার্সি উপহার দেওয়ার প্রতিশ্রুতিও দেন।

এর আগে, ২০১৪ ব্রাজিল বিশ্বকাপের ফাইনালে জার্মানির জার্সিতে বিশ্বকাপ জয়ের সময় ক্লোজের প্রতিপক্ষ ছিলেন মেসিই। এবার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়ে সেই ইতিহাসে নতুন অধ্যায় যোগ করলেন আর্জেন্টাইন অধিনায়ক।

রেকর্ড ভাঙার পর ক্লোজে সামাজিক যোগাযোগমাধ্যমে মেসিকে অভিনন্দন জানিয়ে লেখেন, “আমার চোখে লিওনেল মেসিই সর্বকালের সেরা ফুটবলার।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com