বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আচরণকে ‘গুন্ডামি’ বললেন ইরানের প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ৮ জুলাই, ২০২৬
  • ১ Time View

চলমান ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের আচরণকে ‘গুন্ডামি’ ও তাদের পররাষ্ট্রনীতির প্রতিফলন বলে মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযান ও ইরানের তেল খাতে নতুন নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।

বুধবার (৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান অভিযোগ করেন, বিশ্বকাপ আয়োজনের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র প্রতিদ্বন্দ্বীদের ওপর চাপ সৃষ্টি, বাধা তৈরি ও অনৈতিক আচরণ করছে।

তিনি বলেন, মার্কিন সরকারের এই কর্মকাণ্ড তাদের তথাকথিত ‘মেগা প্লেবুক’-এরই অংশ। তবে ইরান এ ধরনের নীতি প্রত্যাখ্যান করে নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষায় দৃঢ় থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com