রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:১৫ পূর্বাহ্ন

রেকর্ডের বাইরেও ব্রাজিলের জন্য ভয়ঙ্কর নরওয়ে

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬
  • ৫১ Time View

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠতে নরওয়ের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। অতীত পরিসংখ্যান ব্রাজিলের পক্ষে না থাকলেও বর্তমান ফর্ম ও শক্তির কারণে ইউরোপিয়ান দলটিকে আরও বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

ইতিহাস বলছে, নরওয়ের বিপক্ষে চারবার মুখোমুখি হয়ে ব্রাজিল কোনো জয় পায়নি—দুটি হার ও দুটি ড্র রয়েছে সেলেসাওদের ঝুলিতে। তবে দীর্ঘ সময় পর দুই দলের সাক্ষাৎ হওয়ায় এই রেকর্ডকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না ব্রাজিল শিবির।

ফুটবল বিশেষজ্ঞদের মতে, ১৯৯৮ সালের পর নরওয়ের ফুটবলে বড় পরিবর্তন এসেছে। বর্তমানে তারা শক্তিশালী এক প্রজন্ম নিয়ে মাঠে নামছে, যেখানে আক্রমণভাগে আর্লিং হালান্ড, মার্টিন ওডেগার্ড, আলেক্সান্ডার সোরলোথসহ একাধিক তারকা রয়েছেন।

হালান্ডের গোল করার অসাধারণ ধারাবাহিকতা এবং দলের আক্রমণাত্মক শক্তি নরওয়েকে ভিন্ন মাত্রার প্রতিপক্ষ হিসেবে দাঁড় করিয়েছে। পাশাপাশি তাদের ড্রিবলিং ও শারীরিক খেলাও আগের চেয়ে অনেক উন্নত বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

ম্যাচটি যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা থাকায় তীব্র গরমও দুই দলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।

সব মিলিয়ে, পরিসংখ্যানের বাইরে গিয়ে বর্তমান শক্তিই এই ম্যাচে নির্ধারণ করবে কারা উঠবে শেষ আটে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com