বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে আর্জেন্টিনার বিপক্ষে মাঠে নামার আগে চাঞ্চল্যকর মন্তব্য করেছেন কেপ ভার্দের প্রেসিডেন্ট জোসে মারিয়া নেভেস। তার মতে, শক্তিশালী আর্জেন্টিনাকে হারাতে পারলে সেটিই হবে দেশের জন্য এক ঐতিহাসিক অর্জন, যা বিশ্বকাপ জয়ের অনুভূতির সমান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কেপ ভার্দে আর্জেন্টিনাকে ১-০ ব্যবধানে হারাতে পারে বলেই তিনি বিশ্বাস করেন। তার ভাষায়, কম প্রত্যাশা থাকলেও জয়ের তীব্র আকাঙ্ক্ষা থাকলে বড় কিছু অর্জন সম্ভব।
তিনি আরও বলেন, “আমরা নিজেদের ওপর শতভাগ আত্মবিশ্বাসী। আমাদের লক্ষ্য জার্সির মর্যাদা রেখে শেষ পর্যন্ত লড়াই করা।”
নেভেসের দাবি, যদি কেপ ভার্দে আর্জেন্টিনাকে হারাতে পারে, তবে সেটিকে তিনি বিশ্বকাপ জয়ের সমান অর্জন হিসেবে দেখবেন।
এর আগে, ঘানার আলোচিত জাদুকর নানা কওয়াকু বোনসামও ভবিষ্যদ্বাণী করেছিলেন যে আর্জেন্টিনা কেপ ভার্দের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে পারে।
এবারই প্রথম বিশ্বকাপের মূল পর্বে খেলছে কেপ ভার্দে। এর আগে গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র এবং সৌদি আরবের বিপক্ষে সমতা করে শেষ ৩২-এ জায়গা করে নেয় তারা।
অন্যদিকে, অস্ট্রিয়া, আলজেরিয়া ও জর্ডানকে হারিয়ে শতভাগ জয়ে নকআউটে উঠেছে লিওনেল মেসির দল আর্জেন্টিনা।