রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ইতিহাস বদলের মিশনে নরওয়ের বিপক্ষে সেলেসাওরা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১ জুলাই, ২০২৬
  • ৪২ Time View

জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। তবে শেষ আটে জায়গা করে নিতে এবার তাদের লড়তে হবে নরওয়ের বিপক্ষে—যে দলের বিপক্ষে এখন পর্যন্ত কোনো ম্যাচেই জয় পায়নি সেলেসাওরা।

দীর্ঘ ২৮ বছর পর বিশ্বকাপে ফেরা নরওয়ের বিপক্ষে ব্রাজিলের অতীত পরিসংখ্যান মোটেই স্বস্তিদায়ক নয়। দুই দল এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে। এর মধ্যে দুটি ম্যাচে জয় পেয়েছে নরওয়ে এবং বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে।

দুই দলের প্রথম দেখা হয় ১৯৮৮ সালে একটি প্রীতি ম্যাচে, যা ১-১ গোলে ড্র হয়। এরপর ১৯৯৭ সালে দ্বিতীয় প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে বড় জয় তুলে নেয় নরওয়ে।

সবচেয়ে স্মরণীয় লড়াইটি হয় ১৯৯৮ সালের বিশ্বকাপে। সেটিই ছিল বিশ্বকাপের মঞ্চে দুই দলের প্রথম সাক্ষাৎ। ম্যাচে প্রথমে এগিয়ে যায় ব্রাজিল। তবে দুর্দান্ত প্রত্যাবর্তন করে ২-১ ব্যবধানে জয় তুলে নেয় নরওয়ে। এরপর সর্বশেষ ২০০৬ সালে একটি প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই ম্যাচও ১-১ গোলে ড্র হয়।

এবার অতীতের সেই পরিসংখ্যান বদলানোর পাশাপাশি হেক্সা জয়ের স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্য নিয়ে মাঠে নামবে কোচ কার্লো আনচেলত্তির শিষ্যরা।

অন্যদিকে, শেষ ৩২-এর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে নরওয়ে।

আগামী ৫ জুলাই বাংলাদেশ সময় দিবাগত রাত ২টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি। কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে নরওয়ে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com