রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

ঐতিহাসিক জয়ে প্যারাগুয়েতে সরকারি ছুটি ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৫১ Time View

বিশ্বকাপের নকআউট পর্বের প্রথম ম্যাচে জার্মানিকে ৪–৩ গোলে হারিয়ে শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে প্যারাগুয়ে। ঐতিহাসিক এই জয়ের পর দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা।

শেষ বত্রিশের উত্তেজনাপূর্ণ এই ম্যাচে শক্তিশালী জার্মানিকে হারিয়ে চমক দেখায় প্যারাগুয়ে। ম্যাচ শেষে দেশজুড়ে শুরু হয় উৎসব, যা আরও উদযাপনের সুযোগ দিতে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয়।

এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেনা একটি সরকারি আদেশে স্বাক্ষরের ছবি শেয়ার করে লেখেন, “আজ পুরো দেশ উদযাপন করছে। এই জয় আমাদের জাতীয় চরিত্রের প্রতিফলন—লড়াইয়ের মানসিকতা, বিশ্বাস এবং কখনো না হার মানার শক্তি।”

উল্লেখ্য, ২০১০ সালে শেষ ষোলোয় জাপানকে টাইব্রেকারে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছিল প্যারাগুয়ে। দীর্ঘ সময় পর বিশ্ব মঞ্চে ফিরে এবার নকআউট পর্বের শুরুতেই তারা পেল বড় এক সাফল্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com