বিশ্বকাপের নকআউট পর্বের আগে বড় স্বস্তি পেয়েছে আর্জেন্টিনা। হাঁটুর চোট কাটিয়ে পূর্ণ অনুশীলনে ফিরেছেন দলের অন্যতম নির্ভরযোগ্য সেন্টার-ব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। ফলে রাউন্ড অব ৩২-এ কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে তাকে মাঠে দেখা যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
অস্ট্রিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে হাঁটুতে চোট পেয়ে মাঠ ছাড়েন রোমেরো। এরপর সতর্কতার অংশ হিসেবে জর্ডানের বিপক্ষে ম্যাচে তাকে বিশ্রামে রাখা হয়। তার জায়গায় খেলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্ডি।
চোটের পর কয়েকদিন আলাদা ফিটনেস ও পুনর্বাসন কর্মসূচিতে ছিলেন ২৮ বছর বয়সী এই ডিফেন্ডার। তবে এখন তিনি পুরো দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছেন।
গণমাধ্যমের তথ্য অনুযায়ী, কেপ ভার্দের বিপক্ষে নকআউট ম্যাচে রোমেরোকে একাদশে ফেরানোর পরিকল্পনা করছেন কোচ লিওনেল স্কালোনি। তার প্রত্যাবর্তনে আর্জেন্টিনার রক্ষণভাগ আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।