রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

বিশ্ব মঞ্চ থেকে বিদায় নিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬
  • ৪৬ Time View

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন জার্মানির কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার। ২০২৬ সালের বিশ্বকাপ থেকে জার্মানির বিদায়ের পর জাতীয় দলের হয়ে আর না খেলার সিদ্ধান্ত জানিয়েছেন তিনি।

বিশ্বকাপের শেষ ষোলোতে প্যারাগুয়ের বিপক্ষে সর্বোচ্চ লড়াই করে জার্মানিকে ম্যাচে ফেরানোর চেষ্টা করেছিলেন নয়্যার। তবে শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এই পরাজয়ের পরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪০ বছর বয়সী নয়্যার।

২০১৪ সালে জার্মানিকে বিশ্বকাপ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নয়্যার। নয়্যার তার দুর্দান্ত শট-স্টপিং, নেতৃত্ব এবং ‘সুইপার-কিপার’ হিসেবে নতুন ধারা তৈরি করে আধুনিক ফুটবলের অন্যতম সেরা গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com