রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন

জাপানের বিপক্ষে ব্রাজিলের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪৩ Time View

২০২৬ বিশ্বকাপের নকআউট পর্বে চারবারের এশিয়ান চ্যাম্পিয়ন জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার (২৯ জুন) দিবাগত রাত ১১টায় হিউস্টনের স্টেডিয়ামে শুরু হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, আগের ম্যাচের একাদশে বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা খুব কম। রক্ষণ, মিডফিল্ড ও আক্রমণ—সব বিভাগেই তিনি ভারসাম্যপূর্ণ কম্বিনেশন খুঁজে পেয়েছেন বলে মনে করছেন।

তবে দলের জন্য স্বস্তির খবর হলো, দীর্ঘদিনের চোট কাটিয়ে আগের ম্যাচে মাঠে ফেরা নেইমার জুনিয়র এবার আরও বেশি সময় খেলার সুযোগ পেতে পারেন। আগের ম্যাচে তিনি মাত্র ১৫ মিনিটের মতো মাঠে ছিলেন, তবে এই ম্যাচে তাকে দীর্ঘ সময় ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

অন্যদিকে চোটের কারণে আগের ম্যাচে লেফট উইংয়ে রাফিনিয়া প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারলেও তার পরিবর্তে নেমে ভালো খেলে প্রশংসা কুড়িয়েছেন তরুণ রায়ান।

সব মিলিয়ে জাপানের বিপক্ষে গুরুত্বপূর্ণ এই নকআউট ম্যাচে পূর্ণ শক্তির কাছাকাছি দল নিয়েই মাঠে নামছে ব্রাজিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com