রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

অস্ট্রিয়া-আলজেরিয়ার ড্রয়ে বিশ্বকাপ থেকে বিদায় ইরানের

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৮ জুন, ২০২৬
  • ৩৬ Time View

অস্ট্রিয়া ও আলজেরিয়ার ৩-৩ গোলের ড্রয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে ইরান। রোববার (২৮ জুন) গ্রুপ জে-র ম্যাচে দুই দলের পয়েন্ট ভাগাভাগির ফলে তারা দুজনই নকআউট পর্ব নিশ্চিত করে। এতে শেষ ৩২-এ ওঠার ইরানের আশা শেষ হয়ে যায়।

নকআউটে জায়গা করে নিতে অস্ট্রিয়া বা আলজেরিয়ার যেকোনো একটি দলের জয় প্রয়োজন ছিল ইরানের। কিন্তু ম্যাচটি ড্র হওয়ায় কাঙ্ক্ষিত ফল না পাওয়ায় বিদায় নিতে হয়েছে তাদের।

টুর্নামেন্ট থেকে ছিটকে পড়ে ইরানের প্রধান কোচ আমির ঘালেনোয়ি আয়োজক দেশের ব্যবস্থাপনা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, “আয়োজক দেশ আমাদের সঙ্গে মোটেও ভালো আচরণ করেনি। ভবিষ্যতে কোনো দল যেন এমন পরিস্থিতির শিকার না হয়, সে বিষয়ে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর হস্তক্ষেপ কামনা করছি।”

বিদায়ের আগে নিজেদের ড্রেসিংরুমে একটি হাতে লেখা বার্তাও রেখে যায় ইরান দল। সেখানে সিয়াটলের আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং সমর্থকদের ধন্যবাদ দিয়ে লেখা হয়, “ফুটবল শুধু খেলা নয়, এটি চরিত্রেরও পরীক্ষা।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com