রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ধর্ষণ মামলায় আপিলে যাচ্ছেন হাকিমি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : শনিবার, ২৭ জুন, ২০২৬
  • ৪৯ Time View

চলমান বিশ্বকাপের মাঝেই ধর্ষণ মামলায় ফ্রান্সের সর্বোচ্চ আদালতে আপিলের প্রস্তুতি নিচ্ছেন আশরাফ হাকিমি। গত শুক্রবার (২৬ জুন) তার আইনজীবী ফ্যানি কলিন বার্তা সংস্থা রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছেন।

২০২৩ সালে এক নারীর করা ধর্ষণের অভিযোগের তদন্ত শেষে তদন্তকারী বিচারক হাকিমিকে ফৌজদারি আদালতে বিচারের জন্য পাঠানোর নির্দেশ দেন। ওই সিদ্ধান্তের বিরুদ্ধে করা আপিল গত ১৯ জুন খারিজ করে দেয় ভার্সাই আপিল আদালত।

আদালতের সিদ্ধান্তের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হাকিমি নিজের হতাশা প্রকাশ করেন। একই সঙ্গে তিনি জানান, শুরু থেকেই তিনি বিচারপ্রক্রিয়ার মুখোমুখি হতে চেয়েছেন এবং নিজের নির্দোষিতা প্রমাণে আত্মবিশ্বাসী।

মামলার নথি অনুযায়ী, ২০২৩ সালের মার্চে প্যারিসের একটি শহরতলীতে হাকিমির বাসভবনে ২৪ বছর বয়সী এক নারী তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন। এরপর নান্টেরে প্রসিকিউটরের কার্যালয় তদন্ত শুরু করে এবং পরে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

তবে প্যারিস সেন্ট-জার্মেইন ও মরক্কো জাতীয় ফুটবল দল-এর এই ডিফেন্ডার শুরু থেকেই অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, তিনি সম্পূর্ণ নির্দোষ এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে ফাঁসানো হচ্ছে।

আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতে মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com