রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

ধর্মীয় সংবেদনশীলতায় ফিফার নতুন উদ্যোগ

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪৭ Time View

চলমান বিশ্বকাপে মুসলিম খেলোয়াড়দের ধর্মীয় বিশ্বাস ও সাংস্কৃতিক সংবেদনশীলতার প্রতি সম্মান জানিয়ে ম্যাচসেরা (ম্যান অব দ্য ম্যাচ) পুরস্কার প্রদানের পদ্ধতিতে পরিবর্তন এনেছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।

নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী, কিছু খেলোয়াড়ের ক্ষেত্রে পুরস্কার মঞ্চ ও ট্রফির ব্যাকড্রপ থেকে অ্যালকোহল-সম্পর্কিত স্পন্সর ব্র্যান্ডিং সরিয়ে দেওয়া হচ্ছে।

বিষয়টি প্রথম আলোচনায় আসে মরক্কোর মিডফিল্ডার ইসমাইল সাইবারির মাধ্যমে। স্কটল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের দ্রুততম গোল করে ম্যাচসেরা হওয়ার পর তিনি পুরস্কার গ্রহণ করেন, যেখানে প্রচলিত বিয়ার ব্র্যান্ড ‘মাইকেলব আল্ট্রা’র লোগোর পরিবর্তে নিরপেক্ষ ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ ডিজাইন ও ফিফার অফিসিয়াল ব্র্যান্ডিং ব্যবহার করা হয়।

একই ধরনের ব্যবস্থা আরও কয়েকজন খেলোয়াড়ের ক্ষেত্রেও দেখা গেছে। তাদের মধ্যে রয়েছেন মিসরের ইমাম আশুর, জর্ডানের আলি অলওয়ান, ইরানের রামিন রেজায়িয়ান, কাতারের মাহমুদ আবুনাদা এবং আইভরি কোস্টের ইয়ান দিয়োমান্দে।

ফিফার এক মুখপাত্র জানান, খেলোয়াড়দের অনুরোধের ভিত্তিতে স্পন্সরবিহীন পুরস্কার ও ব্যাকড্রপ ব্যবহারের সুযোগ রাখা হয়েছে। একই নীতি অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়দের ক্ষেত্রেও প্রযোজ্য হতে পারে।

এর আগে, ২০১৮ বিশ্বকাপে মিসরের গোলরক্ষক মোহাম্মদ এল-শেনাওয়ি অ্যালকোহল স্পন্সরযুক্ত পুরস্কার গ্রহণে আপত্তি জানানোর ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

ফিফা জানিয়েছে, স্পন্সরশিপ বাতিল না করেই একটি সমঝোতামূলক পদ্ধতি গ্রহণ করা হয়েছে। এতে করে সংস্থাটি তাদের বাণিজ্যিক অংশীদারিত্ব বজায় রেখেই খেলোয়াড়দের ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধকে সম্মান জানাতে পারছে, যা বিশ্বকাপে বৈচিত্র্য ও অন্তর্ভুক্তির বার্তাকে আরও জোরদার করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com