রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

মেসি–রোনালদো মুখোমুখি হওয়ার সম্ভাবনায় উত্তেজনা চরমে, টিকিটের দাম আকাশছোঁয়া

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৫২ Time View

ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদোর সম্ভাব্য মুখোমুখি লড়াই ঘিরে বিশ্ব ফুটবলে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা ও পর্তুগালের মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হলে যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামের টিকিট বাজারে ব্যাপক চাহিদা দেখা যায়।

জানা গেছে, ইতোমধ্যে টিকিটের দাম আকাশছোঁয়া পর্যায়ে পৌঁছেছে। সবচেয়ে সস্তা টিকিটের মূল্য প্রায় ৩ হাজার ৯০০ ডলার পর্যন্ত উঠেছে। নিচের সারির আসনের টিকিট ৫ হাজার থেকে ১০ হাজার ডলারের মধ্যে বিক্রি হচ্ছে। আর স্টেডিয়ামের কেন্দ্রীয় প্রিমিয়াম আসনের টিকিটের দাম ১৩ হাজার ডলার ছাড়িয়ে গেছে।

পূর্ণ সূচি প্রকাশের মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই আর্জেন্টিনার সম্ভাব্য ম্যাচগুলোর টিকিটের দাম প্রায় ১৭৫ শতাংশ পর্যন্ত বেড়ে যায় বলে জানা যায়। যদিও মেসি ও রোনালদোর এই সম্ভাব্য মুখোমুখি লড়াই এখনো নিশ্চিত নয়, তবুও এটি ঘিরে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

চলতি টুর্নামেন্টে দারুণ ফর্মে আছেন লিওনেল মেসি। প্রথম ম্যাচে হ্যাটট্রিক করার পর পরবর্তী ম্যাচেও জোড়া গোল করে তিনি দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। এতে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় আরও উপরের দিকে উঠে গেছেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।

অন্যদিকে, শুরুটা ভালো না হলেও পরবর্তীতে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে দারুণভাবে ঘুরে দাঁড়ান ক্রিশ্চিয়ানো রোনালদো। ওই ম্যাচে গোল করে তিনি ইতিহাস গড়েন—ছয়টি ভিন্ন বিশ্বকাপে গোল করা প্রথম ফুটবলার হিসেবে।

ধারণা করা হচ্ছে, এই বহুল প্রতীক্ষিত ম্যাচটি আগামী ১১ জুলাই অনুষ্ঠিত হতে পারে। তবে টিকিটের অতিরিক্ত উচ্চমূল্যের কারণে অনেক সমর্থক হয়তো মাঠে বসে নয়, টেলিভিশনের পর্দাতেই এই ঐতিহাসিক ম্যাচ উপভোগ করতে বাধ্য হবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com