রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ব্রাজিলের জয়ে বিশেষ ছুটির ঘোষণা, উৎসবে মাতোয়ারা সমর্থকরা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
  • ৪১ Time View

স্কটল্যান্ডকে হারিয়ে ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। দলের এই সাফল্যকে আরও আনন্দময় করে তুলতে বিশেষ ছুটির ঘোষণা দিয়েছে দেশটির স্থানীয় প্রশাসন।

গত বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘোষণা দেন ব্রাজিলের রিও ডি জেনেইরোর মেয়র এদুয়ার্দো কাভালিয়েরি। তিনি জানান, রিও অঙ্গরাজ্যের ভারপ্রাপ্ত গভর্নর বিচারপতি রিকার্দো কৌতোর সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত আনুষ্ঠানিক প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২৫ জুন) সরকারি গেজেটে প্রকাশ করা হবে।

মেয়র কাভালিয়েরি বলেন, বিশ্বকাপের নকআউট পর্বে ব্রাজিলের ম্যাচ উপলক্ষে আগামী ২৯ জুন, সোমবার পৌর ও অঙ্গরাজ্যের সরকারি দপ্তরগুলোতে ঐচ্ছিক ছুটি কার্যকর থাকবে। ওই দিন ব্রাজিল তাদের নকআউট ম্যাচে মাঠে নামবে।

তবে শেষ ষোলোতে ব্রাজিলের প্রতিপক্ষ কে হবে, তা এখনো নিশ্চিত হয়নি। সম্ভাব্য প্রতিপক্ষ হিসেবে জাপান, সুইডেন ও নেদারল্যান্ডসের নাম আলোচনায় রয়েছে। তবে বিভিন্ন হিসাব-নিকাশে জাপানের মুখোমুখি হওয়ার সম্ভাবনাই বেশি বলে মনে করা হচ্ছে।

এর আগে, গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করে ব্রাজিল। দলের দাপুটে এই জয়ের পর দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। রাস্তাঘাট, সামাজিক যোগাযোগমাধ্যম এবং বিভিন্ন জনসমাগমস্থলে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় ব্রাজিল সমর্থকদের।

বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের এমন দারুণ পারফরম্যান্সে সমর্থকদের প্রত্যাশা, এবারও শিরোপা জয়ের লড়াইয়ে শক্ত অবস্থান ধরে রাখবে সেলেসাওরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com