প্রথম ম্যাচে প্রত্যাশিত পারফরম্যান্স দেখাতে না পারলেও দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে পর্তুগাল।
ম্যাচের মাত্র ষষ্ঠ মিনিটেই প্রথম গোল করে পর্তুগাল। এরপর ১৭ মিনিটের মধ্যেই ব্যবধান ২-০ করে ফেলে দলটি। ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে একের পর এক গোল করে শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানে বড় জয় নিশ্চিত করে পর্তুগিজরা।
দুর্দান্ত এই জয়ের পর ম্যাচ শেষে সাংবাদিকদের উদ্দেশে পর্তুগালের তারকা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো বলেন, “I’m back” (আমি ফিরে এসেছি)। এ বিষয়ে পরে তাকে প্রশ্ন করা হলে রোনালদো জবাব দেন, “যাতে মানুষ ভুলে না যায়।”
তবে রোনালদোর এই মন্তব্যের সঙ্গে একমত নন সাবেক সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। পর্তুগাল-উজবেকিস্তান ম্যাচের পর ফক্স স্পোর্টসের আলোচনায় তিনি বলেন, “এটা এমন একটি ম্যাচ ছিল যেখানে গোল হওয়াটাই স্বাভাবিক। পর্তুগালের বড় জয় পাওয়াও প্রত্যাশিত ছিল।”
রোনালদোর ‘ফিরে আসার’ ঘোষণার প্রসঙ্গে ইব্রাহিমোভিচ আরও বলেন, “তার বার্তার কথা যদি বলি, আমি তো ভাবিনি সে কোথাও হারিয়ে গিয়েছিল। জানি না কেন সে বলল, ‘আমি ফিরে এসেছি।’”
উল্লেখ্য, প্রথম ম্যাচের পর সমালোচনার মুখে পড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে উজবেকিস্তানের বিপক্ষে জোড়া গোল করে তিনি আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এই পারফরম্যান্সের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে টানা পাঁচটি আসরে গোল করা প্রথম ফুটবলারদের তালিকায় নিজের নাম আরও উজ্জ্বলভাবে প্রতিষ্ঠিত করেছেন পর্তুগিজ এই মহাতারকা।