রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

নকআউট নিশ্চিত করলেও রোমেরোর চোটে দুশ্চিন্তায় আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩২ Time View

অস্ট্রিয়াকে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আর্জেন্টিনা। তবে জয়ের আনন্দের মধ্যেও দুশ্চিন্তায় রয়েছে দলটি, কারণ ম্যাচে চোট পেয়ে মাঠ ছাড়তে হয়েছে দলের গুরুত্বপূর্ণ ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরো-কে।

সোমবার (২২ জুন) অনুষ্ঠিত ম্যাচের ৫৭তম মিনিটে হাঁটুতে অস্বস্তি অনুভব করলে তিনি আর খেলা চালিয়ে যেতে পারেননি। পরে কোচ লিওনেল স্কালোনি তাকে মাঠ থেকে তুলে নিয়ে নিকোলাস ওতামেন্দি-কে নামান।

রোমেরোর চোটের মাত্রা এখনও নিশ্চিত না হলেও তাকে নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে আর্জেন্টিনা শিবির। ম্যাচ শেষে স্কালোনি জানান, তার শারীরিক অবস্থা জানতে আরও কিছু পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন হবে।

তিনি আরও বলেন, দলে রোমেরোর গুরুত্ব অনেক হলেও বিকল্প খেলোয়াড়রা দায়িত্ব পালনে প্রস্তুত। তবে পূর্ণ শক্তির দল পাওয়া সবসময়ই স্বস্তিদায়ক।

জানা গেছে, চলতি বছরের শুরুতে হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন রোমেরো। সেই সমস্যা থেকেই মৌসুমের শেষ দিকে একাধিক ম্যাচ মিস করেছিলেন তিনি। অস্ট্রিয়ার বিপক্ষে একই হাঁটুতে আবারও চোট পাওয়ায় বাড়তি সতর্কতা নিচ্ছে দলটি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জর্ডানের বিপক্ষে পরবর্তী ম্যাচে তাকে বিশ্রামে রাখা হতে পারে, যাতে নকআউট পর্বের আগে পুরোপুরি সেরে ওঠার সুযোগ পান এই ডিফেন্ডার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com