রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

স্কটল্যান্ডের বিপক্ষে কি মাঠে ফিরছেন নেইমার?

স্পোর্টস ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৫ Time View

চোটের কারণে বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচে মাঠের বাইরে ছিলেন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার। তবে ইনজুরি কাটিয়ে তাঁর ফেরার সম্ভাবনা জোরালো হলেও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাঁকে শুরুর একাদশে রাখা হবে কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি ব্রাজিলের প্রধান কোচ কার্লো আনচেলত্তি।

জানা গেছে, কাফ ইনজুরির কারণে গত পাঁচ সপ্তাহ মাঠের বাইরে ছিলেন নেইমার। তবে গত সপ্তাহে তিনি দলে ফিরে আসেন। সোমবার (২২ জুন) সতীর্থদের সঙ্গে অনুশীলনেও অংশ নিতে দেখা গেছে তাঁকে। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাঁর খেলার সম্ভাবনা নিয়ে সমর্থকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

এখন দেখার বিষয়, ম্যাচের জন্য তাঁকে প্রথম একাদশে রাখবেন কি না আনচেলত্তি, নাকি বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামানো হবে ব্রাজিলিয়ান এই তারকাকে।

বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচে ৪ পয়েন্ট সংগ্রহ করে গ্রুপ ‘সি’-এর শীর্ষে অবস্থান করছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। স্কটল্যান্ডের বিপক্ষে জয় পেলে গ্রুপসেরা হিসেবেই নকআউট পর্বে জায়গা নিশ্চিত করবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। আর ড্র করলেও অন্য ম্যাচের ফল অনুকূলে থাকলে একই লক্ষ্য পূরণ হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com