রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

বিশ্বকাপের ‘সবচেয়ে নিপীড়িত দল’ ইরান, দাবি প্রধান কোচের

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৭ Time View

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বকাপ আসরে ইরানের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা ছিল বেশ তীব্র। এর পাশাপাশি ভিসা ও সমর্থন-সংক্রান্ত নানা জটিলতার মুখেও পড়তে হয়েছে ইরান ফুটবল দলকে। তবে সব বাধা অতিক্রম করে দুর্দান্ত সূচনা করেছে মেহদি তোরাবিদের দল।

বেলজিয়ামের বিপক্ষে ড্র করার পর ইরানের প্রধান কোচ আমির ঘালেনোই তার দলকে বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল হিসেবে আখ্যা দেন। কঠিন পরিস্থিতির মধ্যেও খেলোয়াড়দের পারফরম্যান্সের ভূয়সী প্রশংসা করেন তিনি।

ঘালেনোই বলেন, “আমরাই এই বিশ্বকাপের সবচেয়ে নিপীড়িত দল। এত প্রতিকূল পরিস্থিতির মধ্যেও ছেলেরা অসাধারণ ফুটবল খেলেছে। তাদের পারফরম্যান্সে আমি গর্বিত।”

এছাড়া দলের গোলরক্ষক আলিরেজা বেইরানভান্দের বিশেষ প্রশংসা করেন ইরানি কোচ। ম্যাচে একাধিক গুরুত্বপূর্ণ সেভ করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই গোলরক্ষক।

ঘালেনোই বলেন, “এই খেলোয়াড়রা তাদের সর্বস্ব দিয়ে খেলছে। তারা মনপ্রাণ উজাড় করে মাঠে লড়াই করছে এবং দলের জন্য নিজেদের সেরাটা দিচ্ছে।”

নিয়ম অনুযায়ী, আগামী ২৬ জুন সিয়াটলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে মিসরের মুখোমুখি হবে ইরান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com