রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন

ওভার রেটেই সর্বনাশ! ইংল্যান্ডের ১২ পয়েন্ট কেটে নিল আইসিসি

স্পোর্টস ডেস্ক
  • Update Time : সোমবার, ২২ জুন, ২০২৬
  • ৪৩ Time View

নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ধীরগতির ওভার রেটের কারণে শাস্তির মুখে পড়েছে ইংল্যান্ড। নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় ওভার সম্পন্ন করতে ব্যর্থ হওয়ায় দলটির ১২ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) পয়েন্ট কেটে নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

দ্য ওভালে অনুষ্ঠিত তিন ম্যাচের টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৫৩ রানের বড় জয় তুলে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে সিরিজে সমতা ফেরায় কিউইরা।

ম্যাচ শেষে আইসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্ধারিত সময়ের তুলনায় ইংল্যান্ড ১২ ওভার পিছিয়ে ছিল। আইসিসির আচরণবিধি অনুযায়ী, প্রতি ওভার ঘাটতির জন্য এক ডব্লিউটিসি পয়েন্ট কাটা হয়। ফলে ইংল্যান্ডের ১২ পয়েন্ট কেটে নেওয়া হয়েছে। পাশাপাশি খেলোয়াড়দের ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানাও করা হয়েছে।

ইংল্যান্ড অধিনায়ক জো রুট অপরাধ স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি।

এদিকে, বর্তমান ডব্লিউটিসি চক্রের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আগামী বছর লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হবে এই দুই দল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com