সৌদি আরবের উপকূলীয় শহর জেদ্দায় অনুষ্ঠিত গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) বৈঠকে উপসাগরীয় অঞ্চলের ছয়টি দেশ হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলের জন্য ইরানের টোল বা ফি আরোপের বিরোধিতা করেছে।
মঙ্গলবার (২৮ এপ্রিল) বৈঠক শেষে জিসিসির মহাসচিব জাসেম মোহাম্মেদ আলবুদাইউই এক বিবৃতিতে এ তথ্য জানান।
তিনি বলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে ইরানের টোল আদায়কে জিসিসি ও এর সদস্য দেশগুলো ‘অনৈতিক ও অবৈধ’ হিসেবে বিবেচনা করছে। এ ধরনের পদক্ষেপকে তারা প্রত্যাখ্যান করছে বলেও উল্লেখ করেন তিনি।
গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি) সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, বাহরাইন ও ওমান—এই ছয়টি দেশ নিয়ে গঠিত একটি আঞ্চলিক সহযোগিতা জোট।