দক্ষিণ লেবাননের সীমান্তবর্তী তাল আল-নাহাস এলাকায় ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্য ও যানবাহনের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ তথ্য নিশ্চিত করেছে আনাদোলু এজেন্সি।
সোমবার (২৭ এপ্রিল) প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, সীমান্ত এলাকায় মোতায়েন থাকা ইসরায়েলি সেনাদের ওপর সরাসরি এই হামলা চালানো হয়, যার ফলে ওই অঞ্চলে উত্তেজনা আরও বেড়ে যায়।
হিজবুল্লাহর এক বিবৃতিতে জানানো হয়, ইসরায়েলি বাহিনীর কফর কিলা গ্রামের সীমান্তবর্তী এলাকায় অবস্থানকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে। গোষ্ঠীটির দাবি, ইসরায়েল বারবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালাচ্ছে, যার জবাবেই দক্ষিণ লেবাননে পাল্টা আক্রমণ চালানো হচ্ছে।
এর আগে ইসরায়েলি সামরিক বাহিনী স্বীকার করে যে, দক্ষিণ লেবাননে চলমান সংঘাতে তাদের এক সেনা নিহত হয়েছেন এবং আরও ছয়জন আহত হয়েছেন।