বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:১১ অপরাহ্ন

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের বিদায়ী সাক্ষাৎ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ৪ মে, ২০২৬
  • ৬ Time View

ভারতে নিযুক্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় দায়িত্ব পালনরত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

ঢাকার ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও শক্তিশালী করতে চলমান সহযোগিতার জন্য পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন হাইকমিশনার।

সাক্ষাতে দুই দেশই বর্তমান দ্বিপাক্ষিক সম্পর্কের অগ্রগতি নিয়ে আলোচনা করে এবং পারস্পরিক সক্ষমতা ও ভবিষ্যৎ সম্ভাবনাকে কাজে লাগিয়ে সহযোগিতার পরিধি আরও বিস্তৃত করার বিষয়ে আশাবাদ ব্যক্ত করে।

এ সময় হাইকমিশনার প্রণয় ভার্মা জনগণকেন্দ্রিক সহযোগিতা জোরদারে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার ভারতের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী সম্পর্ক উন্নয়নে তার অবদানের জন্য হাইকমিশনারকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যৎ দায়িত্বে তার সাফল্য কামনা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com