মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন

সিলেটে ৪৬৩৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্প উদ্বোধন প্রধানমন্ত্রীর

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ২ মে, ২০২৬
  • ৯ Time View

সিলেটে সুরমা নদী তীর উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রায় ৪ হাজার ৬৩৫ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এ প্রকল্পের মাধ্যমে নদীর দুই পাড়ে সৌন্দর্যবর্ধন এবং টেকসই বন্যা প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হবে।

শনিবার (২ মে) সকাল সাড়ে ১১টার দিকে চাঁদনীঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রকল্পটির উদ্বোধন করা হয়। এ সময় প্রধানমন্ত্রী প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত হন এবং নির্ধারিত সময়ের মধ্যে মানসম্মত কাজ শেষ করার নির্দেশ দেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই প্রকল্প বাস্তবায়িত হলে নদীভাঙন নিয়ন্ত্রণের পাশাপাশি নগরবাসীর চলাচল ও বিনোদনের সুযোগ বৃদ্ধি পাবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর সহধর্মিণী জুবাইদা রহমান, বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধিরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com