বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করল আরব আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৫ Time View

মধ্যপ্রাচ্যের দেশ আরব আমিরাত ২০২৬ সালের পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ প্রকাশ করেছে। দেশটিতে এইবার ঈদুল আজহা ২৭ মে, বুধবার উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

বুধবার (১ এপ্রিল) গালফ নিউজ এক প্রতিবেদনে জানায়, জ্যোতির্বিজ্ঞানের হিসাব অনুযায়ী ২৬ মে, মঙ্গলবার পবিত্র আরাফাত দিবস পালিত হতে পারে। এর পরের দিন অর্থাৎ ২৭ মে ঈদুল আজহা অনুষ্ঠিত হবে।

ঈদুল আজহার ছুটি ২৭ মে বুধবার থেকে ২৯ মে শুক্রবার পর্যন্ত থাকবে। সাপ্তাহিক ছুটি মিলিয়ে দেশটির মানুষ টানা ছয় দিনের বিশ্রাম উপভোগ করতে পারবেন। তবে মুসলিম উৎসবের নির্দিষ্ট তারিখ চাঁদ দেখা সাপেক্ষে পরিবর্তিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com