ইরান-সমর্থিত হুতি গোষ্ঠী দ্বিতীয় দফায় ইসরায়েলের দক্ষিণাঞ্চলের বিভিন্ন স্থানে হামলা চালানোর দাবি করেছে।
রোববার (২৯ মার্চ) বিবিসি নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরান-এর মধ্যে চলমান সংঘাত দ্বিতীয় মাসে গড়ানোর পর এই প্রথমবারের মতো ইয়েমেনভিত্তিক হুতি গোষ্ঠী সরাসরি ইসরায়েলকে লক্ষ্য করে হামলায় জড়ালো। ইয়েমেন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
এর আগে, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর এক কর্মকর্তা সিএনএন-কে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা বন্ধ না করলে তারা ইরানের পক্ষে থেকে এই সংঘাতে সক্রিয়ভাবে অংশ নিতে প্রস্তুত রয়েছে।