বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২১ পূর্বাহ্ন

দ্রুজবা পাইপলাইন বন্ধের দায়ে ইউক্রেনে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫ Time View

ইউক্রেনে জরুরি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করেছে স্লোভাকিয়া। ইউক্রেন অংশের দ্রুজবা পাইপলাইনে রুশ বাহিনীর হামলায় বিধ্বস্ত হয়ে তেল চলাচল বন্ধ হওয়ায় এই পদক্ষেপ নিয়েছে দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো।

ইউক্রেন জানান, রুশ বাহিনীর হামলায় দ্রুজবা পাইপলাইনটি বিধ্বস্ত হয়েছে। পাইপলাইনটি মেরামত না হওয়া পর্যন্ত তেল চলাচল অসম্ভব। এর ফলে ইউক্রেন অংশের দ্রুজবা পাইপলাইন দিয়ে স্লোভাকিয়া ও হাঙ্গেরিতে রাশিয়ার তেল প্রবাহ বন্ধ রয়েছে। তাই উভয় দেশকে গঠনমূলক সহযোগিতা ও দায়িত্বশীল আচরণে ফেরার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা। এদিকে, মস্কো দ্রুজবা পাইপলাইনে হামলার অভিযোগটি প্রত্যাখ্যান করেছে।

স্লোভাকিয়ায় জরুরী তেল সরবরাহ বন্ধ করার লক্ষ্যে ইউক্রেনে বিদ্যুৎ সহায়তা স্থগিত করা হয়েছে। পুনরায় তেল পরিবহন শুরু হলে এই সিদ্ধান্ত ফিরিয়ে নেওয়া হবে। এক বিবৃতিতে পরিস্থিতির উন্নতি না হলে ইউক্রেনের ইইউ সদস্যপদ আকাঙ্ক্ষায় সমর্থন পুনর্বিবেচনা করার সতর্কবার্তা দেয় রবার্ট ফিকো।

স্লোভাকিয়া ও হাঙ্গেরি মনে করেন দ্রুজবা পাইপলাইন বন্ধের জন্য ইউক্রেন দায়ী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com