মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

তামিম ইকবালকে মন্ত্রিসভায় নিয়োগের গুঞ্জন উড়িয়ে দিলেন নিজেই

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৬ Time View

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বিএনপি। আগামী মঙ্গলবারের মধ্যে নতুন সরকারের শপথ হওয়ার কথা থাকলেও, ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গুঞ্জন ছড়িয়েছে যে সাবেক ক্রিকেটার তামিম ইকবাল খান ক্রীড়া মন্ত্রণালয়ের টেকনোক্র্যাট কোটায় দায়িত্ব নিতে যাচ্ছেন। কেউ কেউ দাবি করেছেন, তিনি ক্রীড়া প্রতিমন্ত্রীও হতে পারেন।

তবে শনিবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাতে নিজের ফেসবুক পোস্টে এই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন তামিম। পোস্টে তিনি লিখেছেন, “আজ সারা দিনে আমাকে ঘিরে মিডিয়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে নানা গুঞ্জন দেখতে পেয়েছি, যা পুরোপুরি মিথ্যা। এমন কোনও প্রস্তাব আমি পাইনি। অনুরোধ করছি, এই ধরনের ভিত্তিহীন সংবাদ প্রচার থেকে বিরত থাকুন।”

এ প্রসঙ্গে উল্লেখ্য, একই ধরনের গুঞ্জন ছড়িয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম নিয়েও। নির্বাচনের আগে থেকেই তার ক্রীড়ামন্ত্রী হওয়ার সম্ভাবনা নিয়ে মৃদু আলোচনা চলছিল। তবে বিএনপির হয়ে ঢাকা-১৬ আসনে নির্বাচন করে তিনি জিততে পারেননি। এরপর অনিয়মের অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল স্থগিত এবং বিতর্কিত কেন্দ্রগুলোতে পুনঃনির্বাচনের দাবি জানিয়েছেন আমিনুল। শেষ পর্যন্ত নির্বাচিত না হলে তিনি টেকনোক্র্যাট কোটায় মন্ত্রী হতে পারেন বলে নেটিজেনরা আলাপ তুলেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com