ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন সাবেক জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১১টার পর চট্টগ্রাম নগরের আসকার দীঘির পাড়ে অবস্থিত আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রে তিনি ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তামিম ইকবাল জানান, এটি তার জীবনে প্রথমবার ভোট দেওয়ার অভিজ্ঞতা। তিনি বলেন, ভোটের পরিবেশ খুবই ভালো ছিল এবং ভোট দিতে পারায় তিনি আনন্দিত।
চট্টগ্রামে এবারের নির্বাচনে মোট ১৬টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১৫ জন প্রার্থী। জেলা ও নগরীতে মোট ভোটার সংখ্যা ৬৬ লাখ ৮২ হাজার ৫১৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩৪ লাখ ৮৩ হাজার ৮৭৪ জন এবং নারী ভোটার ৩১ লাখ ৯৮ হাজার ৫৭৩ জন। এছাড়া ভোটারদের মধ্যে হিজড়া রয়েছে ৭০ জন।
চট্টগ্রামে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলমান রয়েছে।