বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বিসিবির সিদ্ধান্তে সাকিবের প্রতিক্রিয়া

স্পোর্টস ডেস্ক
  • Update Time : রবিবার, ২৫ জানুয়ারী, ২০২৬
  • ২৬ Time View

জুলাই গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে ফেরার ইচ্ছা পোষণ করলেও দেশে ফেরার সুযোগ হয়নি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের। বাংলাদেশের হয়ে ঘরের মাঠে খেলে অবসর নেওয়ার আগ্রহ থাকলেও তা আর বাস্তবায়িত হয়নি।

প্রায় দেড় বছর পর আবারও সাকিবকে দলে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শনিবার (২৪ জানুয়ারি) বিসিবির বোর্ড সভায় তাকে পুনরায় বিবেচনায় নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

এ সিদ্ধান্তের বিষয়ে জানতে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের পক্ষ থেকে সাকিব আল হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে একটু ধীরে-সুস্থে প্রতিক্রিয়া জানাব।’

এর আগে, শনিবার রাতে বোর্ড সভা শেষে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান ও পরিচালক আমজাদ হোসেন সংবাদমাধ্যমকে জানান, সাকিবকে ফেরানোর বিষয়ে বোর্ডে সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছে।

আমজাদ হোসেন বলেন, ‘বোর্ডে বিস্তারিত আলোচনা হয়েছে। সময়মতো সাকিবকে পাওয়া গেলে, তার ফিটনেস ও অ্যাভেইলেবিলিটি ঠিক থাকলে এবং সংশ্লিষ্ট ভেন্যুতে উপস্থিত থাকার মতো অবস্থা থাকলে, নির্বাচক কমিটি তাকে দলে অন্তর্ভুক্তির জন্য বিবেচনা করবে। প্রয়োজন হলে আন্তর্জাতিক টুর্নামেন্টে অংশগ্রহণের জন্য বোর্ড এনওসি দেবে।’সাকিবকে আবার কেন্দ্রীয় চুক্তির আওতায় আনার প্রস্তাবও দিয়েছে বিসিবি। পাশাপাশি তার বিরুদ্ধে থাকা মামলা ও আইনি বিষয়গুলো নিয়ে সরকারের সঙ্গে যোগাযোগ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com