বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

বাংলাদেশে না গেলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ৩৫ Time View

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে দক্ষিণ এশিয়ার ক্রিকেট রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের কারণে যদি বাংলাদেশ শেষ পর্যন্ত ভারত থেকে বিশ্বকাপে অংশ না নেয়, তাহলে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর কথা বিবেচনা করতে পারে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি)পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম জিও নিউজ জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) যদি বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে অন্য ভেন্যুতে সরানোর অনুরোধে অনড় থাকে, তাহলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) কৌশলগতভাবে বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিতে পারে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সাম্প্রতিক রাজনৈতিক টানাপোড়েন এবং নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগকে মূল কারণে দেখিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)কে চিঠি দিয়েছে। বিসিবি জানিয়েছে, তারা ভারতের পরিবর্তে সহ-আয়োজক শ্রীলঙ্কায় নিজেদের ম্যাচ খেলতে চায়।

ঢাকা ও নয়াদিল্লির কূটনৈতিক সম্পর্কের অবনতিও ক্রিকেটে প্রভাব ফেলেছে। এছাড়া, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স শেষ মুহূর্তে মুস্তাফিজুর রহমানকে দলে না নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও জটিল করেছে। এর প্রতিক্রিয়ায় বাংলাদেশ আইপিএল সম্প্রচার বন্ধ করা হয়েছেএবং বিশ্বকাপের ম্যাচ অন্য ভেন্যুতে নেওয়ার দাবিতে আরও কঠোর অবস্থান নিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com