রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:১৫ অপরাহ্ন

শাপলা প্রতীক পাচ্ছে না এনসিপি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০৬ Time View

তালিকায় না থাকায় শাপলা প্রতীক পাচ্ছে না জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।

আখতার আহমেদ বলেন, এনসিপিকে বিকল্প প্রতীকে আবেদনের জন্য আহ্বান জানানো হয়েছে। এনসিপি শাপলা প্রতীক চাইলেও তা এখন আর তালিকায় না থাকায় তারা সেটি পাচ্ছে না। তবে কমিশনের অনুমোদিত প্রতীকগুলোর মধ্য থেকেই তাদের একটি বেছে নিতে হবে।

তিনি আরও বলেন, নির্বাচনী আচরণবিধিমালা ও প্রতীকসংক্রান্ত ভেটিং শেষ করে সংশোধিত তালিকা কমিশনে জমা পড়েছে। তবে ওই তালিকায় শাপলা প্রতীকটি অন্তর্ভুক্ত নেই।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com