সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন

সারজিসের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলার আবেদন

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৬৫ Time View

সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচার করার অভিযোগ এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলমের বিরুদ্ধে মামলা দায়েরের আবেদন করেছেন মামলার বাদী বাসন থানা বিএনপির সভাপতি তানভীর সিরাজ। এমনকি অপপ্রচার করার অভিযোগ এনে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে এই আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) গাজীপুর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত ২-এর বিচারক আলমগীর আল মামুনের বেঞ্চে মামলাটির আবেদন করা হয়।

তানভীর সিরাজ বলেন, ‘অপরাধী চক্রের ভিডিও ধারণ করায় সাংবাদিক তুহিনকে নির্মমভাবে হত্যা করা হয়। কিন্তু এসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম না জেনেই ফেসবুকে এই ঘটনায় বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচার চালিয়েছে, যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে। এরইমধ্যে জিএমপি কমিশনার এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করেছেন। যেখানে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি। তাই দলের নির্দেশনা অনুযায়ী আমি বাদী হয়ে মামলাটি রুজু করতে আসলাম। আশা করি, ন্যায় বিচার পাবো।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com