বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৯ অপরাহ্ন

নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট: মির্জা ফখরুল

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১৬১ Time View
সংগৃহীত ছবি | তরণী২৪ টিভি

আগামী জাতীয় নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্য অস্পষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার (২৬ মার্চ) সকালে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদনের পর এ কথা বলেন তিনি।

বিএনপি মহাসচিব বলেন, বিএনপি বারবার বলেছে নির্বাচনী রোডম্যাপ দেওয়ার জন্য। নির্বাচিন না হলে দেশের সংকট কাটবে না। আমি অত্যন্ত হতাশ হয়েছি, গতকাল প্রধান উপদেষ্টা যে বক্তব্য রেখেছেন সেটা শুনে। কেননা বক্তব্যে তিনি নির্বাচনের রোডম্যাপের কথা বলেননি। বিএনপি নির্বাচনের কথা বলে ক্ষমতায় যেতে নয় বরং জনগণের ভোটাধিকার আদায়ের জন্য।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com