বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

অর্থের কারণে মাকে আনতে না পারা ভোজিনহাকে সহায়তা দিচ্ছে মার্কিন প্রশাসন

স্পোর্টস ডেস্ক
  • Update Time : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৫ Time View

স্পেনের বিপক্ষে দারুণ পারফরম্যান্সের পর কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনহা এখন বিশ্ব ফুটবলে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ম্যাচ শেষে আবেগঘন এক সাক্ষাৎকারে তিনি জানান, ভিসা সংক্রান্ত জটিলতা ও আর্থিক খরচের কারণে তার মা যুক্তরাষ্ট্রে আসতে পারেননি এবং মাঠে বসে তার খেলা দেখা সম্ভব হয়নি। তার এই মন্তব্য দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ভাইরাল হয়।

পরবর্তীতে বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের এক ডেমোক্র্যাট নেতা উদ্বেগ প্রকাশ করেন এবং পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর কাছে বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সংস্থাটির এক কর্মকর্তা জানান, ভোজিনহার মায়ের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ভিসা আবেদন তাদের নথিতে পাওয়া যায়নি। তিনি আরও বলেন, বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের নিকটাত্মীয়দের ক্ষেত্রে ভিসা বন্ড মওকুফের সুযোগ রয়েছে।

অন্যদিকে জানা গেছে, ভোজিনহার মা বর্তমানে বৈধ পাসপোর্ট সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন, যা ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় একটি শর্ত।

বর্তমান নীতিমালা অনুযায়ী, কিছু দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ভিসা পেতে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে। তবে বিশ্বকাপে অংশগ্রহণকারী খেলোয়াড়দের পরিবারের ক্ষেত্রে এই নিয়ম কিছুটা শিথিল করা হয়।

সর্বশেষ তথ্য অনুযায়ী, আগামী রোববার সন্ধ্যা ৬টায় (বাংলাদেশ সময়) বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে কেপ ভার্দে।

এখন প্রশ্ন একটাই—সেই ম্যাচে কি মাঠে বসে ছেলের খেলা দেখতে পারবেন ভোজিনহার মা?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com