দেশে গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে চারজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। বুধবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে দেশে সন্দেহজনক হাম রোগীর সংখ্যা ৯৬৬ জনে পৌঁছেছে। গত ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত মোট সন্দেহজনক রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ হাজার ৮৯৫ জনে।
এ সময়ের মধ্যে নিশ্চিত হাম রোগীর সংখ্যা ১১১ জন এবং মোট সংখ্যা বেড়ে ১০ হাজার ৬৩৪ জনে দাঁড়িয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ১৫ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত সন্দেহজনক হাম রোগে ৭৩ হাজার ২৭৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন এবং এর মধ্যে ৬৯ হাজার ৬৮৮ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামে ৪ জনের মৃত্যু হলেও নিশ্চিত হামে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে ওই সময় পর্যন্ত নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা ৯৩ জনে দাঁড়িয়েছে।