বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

আগামী ২৪ ঘণ্টায় দেশজুড়ে বজ্রসহ ঝড়বৃষ্টির আশঙ্কা

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ৫ মে, ২০২৬
  • ১৩ Time View

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, এই সময়ে দেশের অনেক জায়গায় বৃষ্টিপাত হতে পারে, কোথাও কোথাও তা ভারি আকারও ধারণ করতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার চিত্র তুলে ধরে জানানো হয়, বর্তমানে একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে রংপুর, খুলনা, ময়মনসিংহ, বরিশাল ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানো এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারি বর্ষণ হতে পারে। তবে এ সময়জুড়ে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com