ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল প্ল্যান্টে আক্রমণ চালিয়ে ধ্বংস করেছে।
নেতানিয়াহু এক্সে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, “আমাদের পরিকল্পনা মোতাবেক ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পসের অর্থের উৎস দুর্বল করা হয়েছে।”
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তাদের বাহিনী দেশটির বৃহৎ দুটি পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে আঘাত হেনেছে। বিশেষ করে আসালুয়েহ অঞ্চলের একটি স্থাপনা ইরানের ক্ষেপণাস্ত্র শিল্পের জন্য প্রয়োজনীয় উপাদান উৎপাদনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো।
এছাড়া আইডিএফের দাবি, এ হামলার ফলে দেশটির ৮৫ শতাংশের বেশি পেট্রোকেমিক্যাল রপ্তানি কার্যত অচল হয়ে পড়েছে।