রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০১:২৩ অপরাহ্ন

হাম ও উপসর্গ নিয়ে দেশে আরও ৭ শিশুর মৃত্যু

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৪৭ Time View

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও সাতজন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে দুইজনের মৃত্যু নিশ্চিতভাবে হামজনিত কারণে হয়েছে, আর বাকি পাঁচজন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৭২৯ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে এবং ৮২ জনের শরীরে হাম শনাক্ত করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। এই পরিসংখ্যান ১২ এপ্রিল সকাল ৮টা থেকে ১৩ এপ্রিল সকাল ৮টা পর্যন্ত সময়কে অন্তর্ভুক্ত করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট ৩০ জন শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিত হামে। একই সময়ে হামের উপসর্গজনিত মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫৬ জনে।

এছাড়া এখন পর্যন্ত মোট ১৭ হাজার ২৪ জন শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। তাদের মধ্যে ১০ হাজার ৯৫৪ জন চিকিৎসা নিয়ে ভর্তি অবস্থায় ছিল। এদের মধ্যে ২ হাজার ৭২১ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে এবং চিকিৎসা শেষে ৮ হাজার ৩৬৯ জন শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

গত ২৪ ঘণ্টার বিভাগভিত্তিক তথ্যে দেখা যায়, দুইজন মৃত শিশু ঢাকা বিভাগের। হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া পাঁচজনের মধ্যে চারজন ঢাকা বিভাগের এবং একজন রাজশাহী বিভাগের। একই সময়ে সবচেয়ে বেশি ৭৬ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। রাজশাহী বিভাগে চারজন এবং চট্টগ্রামে দুইজনের সংক্রমণ ধরা পড়েছে। অন্যান্য বিভাগে নতুন কোনো রোগী শনাক্ত হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com