শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করলেন রাষ্ট্রপতি

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৫৫ Time View

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসানের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি।

সোমবার (১৩ মার্চ) আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংবিধানের ৯৬ অনুচ্ছেদের ৮ নম্বর দফা অনুযায়ী বিচারপতি মো. রেজাউল হাসান রাষ্ট্রপতির কাছে লিখিতভাবে পদত্যাগপত্র জমা দেন। পরে রাষ্ট্রপতি তার সেই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা। বিচার শাখা-৪ থেকে এ প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com