মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

রাজধানীর ৭ ফিলিং স্টেশনে বাধ্যতামূলক হলো ‘ফুয়েল পাস’ অ্যাপ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ৩ Time View

রাজধানীর সাতটি ফিলিং স্টেশনে মোটরসাইকেল চালকদের জন্য কিউআর কোডভিত্তিক মোবাইল অ্যাপ ‘ফুয়েল পাস’ বাধ্যতামূলকভাবে চালু করা হয়েছে। জ্বালানি তেল বিতরণ প্রক্রিয়ায় স্বচ্ছতা বাড়ানো এবং ভোগান্তি কমানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) থেকে রাজধানীর নির্দিষ্ট এসব স্টেশনে নতুন এ ব্যবস্থা কার্যকর করা হয়।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) উদ্যোগে চালু হওয়া এই ডিজিটাল সিস্টেম ধাপে ধাপে সম্প্রসারণ করা হচ্ছে। শুরুতে পরীক্ষামূলকভাবে দুটি পাম্পে এটি চালু হলেও পরবর্তীতে আরও পাঁচটি ফিলিং স্টেশন যুক্ত করা হয়। ফলে বর্তমানে মোট সাতটি স্টেশনে এই সেবা চালু রয়েছে।

যেসব পাম্পে ‘ফুয়েল পাস’ কার্যক্রম শুরু হয়েছে সেগুলো হলো—তেজগাঁওয়ের ট্রাস্ট ফিলিং স্টেশন, আসাদগেট এলাকার সোনার বাংলা ও তালুকদার ফিলিং স্টেশন, মহাখালীর গুলশান সার্ভিস স্টেশন, শাহবাগের মেঘনা মডেল পাম্প, নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার এবং কল্যাণপুরের খালেক সার্ভিস স্টেশন।

নতুন ব্যবস্থায় মোটরসাইকেল চালকদের কিউআর কোড স্ক্যানের মাধ্যমে জ্বালানি নিতে হবে। নির্ধারিত বরাদ্দ অনুযায়ী পেট্রল বা অকটেন সরবরাহ করা হবে এবং ফিলিং স্টেশনগুলোতে ডিজিটাল এন্ট্রি সম্পন্ন করার পরই জ্বালানি দেওয়া হবে।

এই সিস্টেমের সঙ্গে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)-এর কেন্দ্রীয় ডেটাবেজ সংযুক্ত থাকবে, যার মাধ্যমে যানবাহনের তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হবে।

জ্বালানি বিভাগ আরও জানিয়েছে, যাদের স্মার্টফোন নেই তারা চাইলে ওয়েবসাইটের মাধ্যমে নিবন্ধন করে কিউআর কোড ডাউনলোড ও প্রিন্ট করে ব্যবহার করতে পারবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com