ইরানের যেকোনো হামলায় মকাবেলা করতে প্রস্তুত সৌদি আরব। নিজ দেশের নিরাপত্তা ও নাগরিক নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহনে পুরোপুরি প্রস্তুতি-তে রয়েছে আরব দেশটি।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সির মাধ্যমে জানা যায়, সৌদির মন্ত্রিসভা জোর দিয়ে বলেছে, ইরানের সম্ভাব্য যেকোনো হামলার জবাবে মিত্র দেশগুলো কোনো পদক্ষেপ নিলে তাদের সমর্থনে সব ধরনের সক্ষমতা কাজে লাগাতে প্রস্তুত রয়েছে তারা।
মঙ্গলবার অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে পুনরায় অবস্থান স্পষ্ট করে সৌদি সরকার জানায়, দেশের নিরাপত্তা রক্ষা এবং সৌদি ভূখণ্ড, নাগরিক ও সেখানে বসবাসরত বিদেশি বাসিন্দাদের সুরক্ষার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করা হবে।
একটি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত মন্ত্রিসভায় সভাপতিত্ব করেন দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান ও যুবরাজ।