বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

আলী খামেনির দাফন কাজ সম্পন্ন হবে মাশহাদে

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬ Time View

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শনিবার (১ ফেব্রুয়ারি) নিহত হয়েছেন। তার দাফন কাজ সম্পন্ন হবে ইরানের পবিত্র শহর মাশহাদে। মৃত্যু কালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। ইরানের বার্তা সংস্থা ফারসের মাধ্যমে পাওয়া এই সংবাদ প্রকাশ করে এএফপি।

আয়াতুল্লা আলী নিহত হওয়ার পর গোটা বিশ্বে সকল মুসলিমদের হৃদয় যেন ভার হয়ে গেছে। অনেকেই এই শোক সামলে উঠতে পারছে না। আলী খামেলি ইরানের দ্বিতীয় বৃহত্তম শহর মাশহাদে জন্মগ্রহণ করেন। এখানেই তার দাফন কাজ সম্পন্ন করা হবে। এই মাশহাদের ইমাম রেজার মাজার এলাকায় তার বাবাকেও সমাধিত করা হয়েছিল।

সামাজিক মাধ্যম টেলিগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত এক বার্তায় বিপ্লবী রক্ষীবাহিনী জানায়, এই সম্মানিত নেতাকে দাফনের আগে তেহরানে বিশাল এক বিদায়ি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে। কিন্তু দাফনের সুনির্দিষ্ট কোনো তারিখ এখনো প্রকাশ করা হয়নি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com