বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

দুই বছর পর রাফাহ সীমান্ত খুলে দেওয়া হয়েছে গাজায়

ইন্টারন্যাশনাল ডেস্ক
  • Update Time : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৭ Time View
প্রায় দুই বছর পর খুলে দেওয়া হয়েছে গাজা এবং মিশরের মধ্যকার সীমান্ত। আল জাজিরার মাধ্যমে  গত রোববার (১ লা ফেব্রুয়ারি) ইসরায়েল এ তথ্য জানায়। এটি সীমিত পরিসরে চালু করা হয়েছে এবং এটি শুধু ফিলিস্তিনি নাগরিকদের জন্য অনুমতি দেওয়া হয়েছে।

আল জাজিরার প্রতিবেদন অনুসারে, আনুমানিক প্রতিদিন ১৫০ জনের মত মানুষ গাজা উপত্যকা ছাড়তে পারবেন। এবং প্রায় ৫০ জনের মত মানুষ গাজা ভূখণ্ডে ফিরে আসতে পারবেন।

রাফাহ সীমান্ত খুলে দেওয়ায় স্বস্তি ফিরে পেয়েছেন ফিলিস্তিনি জনসাধারণ মানুষ। প্রায় দুই বছর যুদ্ধের কারনে অনেক ফিলিস্তিনিবাসী মিশর সহ অনান্য দেশে আটকা পরে গিয়েছিলেন। সীমান্ত খুলে দেওয়ায় উচ্ছ্বাসিত অনুভব করে ফিরে আসার প্রস্তুতি শুরু করে দিয়েছেন অনেকে। অনেক বাসিন্দা আছেন যারা যুদ্ধ শুরু হওয়ার কারনে নিজ আপন মানুষ থেকে দূরে থাকতে হয়েছে। সীমান্ত খুলে দেওয়ায় নিজ স্বজনদের সঙ্গে সাক্ষাৎকারের জন্য অধির আগ্রহে আছেন তারা। ঘর বাড়ি হারালেও স্বজনকে কাছে পাওয়াতেই যেন তৃপ্তি।

প্রসঙ্গত, গতবছর অক্টোবরে ইসরায়েল যুদ্ধ বিরতি ঘোষণা দেওয়ার পরও ইসরায়েলি বাহিনির হামলায় এখন অব্দি ৫০৯ জন ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছে ১৪০৫ জন।

উল্লেখিত, ২০২৩ সালের  অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধে নিহত হয়েছেন ৭১৭৬৯ জন এবং আহত হয়েছেন ১৭১৪৮৩ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com