রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন

ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি ঘোষণা আজ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : শনিবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৮ Time View

শহিদ ওসমান হাদির হত্যার বিচার দাবিতে শাহবাগে চলমান কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে ইনকিলাব মঞ্চ। সংগঠনটি জানিয়েছে, শনিবার (৭ জানুয়ারি) একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, হাদি হত্যার ঘটনার ৫৪ দিন পার হলেও এখনো বিচার না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তার স্বজন ও সহকর্মীরা। এ পরিস্থিতিতে বিচারের দাবিতে গতকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান কর্মসূচি পালন করে ইনকিলাব মঞ্চ। দুপুরের দিকে সেখান থেকে যমুনার দিকে যাত্রা শুরু করলে আইনশৃঙ্খলা বাহিনী তাদের বাধা দেয়।

একপর্যায়ে ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করা হয়। এতে ওই এলাকায় ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবেরসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

পরবর্তীতে বিকেল আনুমানিক ৫টার দিকে রাজু ভাস্কর্য থেকে একটি মিছিল নিয়ে ইনকিলাব মঞ্চের নেতাকর্মী ও সমর্থকরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। সেখানে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে পুলিশের সঙ্গে আবারও সংঘর্ষের ঘটনা ঘটে।

এ সময় আহত অবস্থায় দেওয়া এক ভিডিও বার্তায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের অভিযোগ করেন, নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই তাদের ওপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, “আমরা আমাদের এক ভাইকে হারিয়েছি। এরপর আমাদের আর কোনো ভাইকে হারালেও নির্বাচন ১২ তারিখেই হতে হবে। নির্বাচন পেছানো যাবে না।”

তিনি আরও বলেন, “নির্বাচনের পর যে রাজনৈতিক দল ক্ষমতায় আসবে, তারা যদি হাদি হত্যার ঘটনায় সুষ্ঠু কোনো পদক্ষেপ না নেয়, তাহলে এর দায় তাদেরই নিতে হবে।”

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2025 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com