রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন

খতিব মহিবুল্লাহর নিখোঁজ হওয়ার ঘটনা মিথ্যা: পুলিশ

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫
  • ১১৮ Time View

গাজীপুরের টঙ্গী থেকে খতিব ও পেশ ইমাম আলহাজ ক্বারি মুফতি মহিবুল্লাহ মিয়াজীকে অপহরণের ঘটনা মিথ্যা বলে জানিয়েছেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ তাহেরুল হক চৌহান।

মঙ্গলবার (২৮ অক্টোবর) বেলা ১১টার দিকে জিএমপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য বলেন।

তাহেরুল হক বলেন, ইমাম মুহিবুল্লাহ অপহরণের পেছনে ইসকন জড়িত থাকার অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশের তদন্তে উঠে এসেছে, তিনি নিজে শ্যামলী পরিবহনের বাসের টিকিট কেটে পঞ্চগড় গেছেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় চাঞ্চল্যকর এই মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় ইমাম মুহিবুল্লাহর বাসের সহযাত্রী এবং বাসের সুপারভাইজারও পুলিশের হেফাজতে আছে। ইতিমধ্যে ইমাম মুহিবউল্লাহ পুলিশের কাছে প্রকৃত ঘটনা স্বীকার করেছেন। এ ঘটনাটি স্বীকার করে আদালতে আজ জবানবন্দি দেয়ার কথা রয়েছে।

এর আগে, গত বুধবার সকালে টঙ্গীর বাসা থেকে হাঁটতে বের হয়ে নিখোঁজ হয়েছিলেন মুফতি মুহিব্বুল্লাহ। পরদিন বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে পঞ্চগড় সদর ইউনিয়নের সিতাগ্রাম হেলিপ্যাড এলাকায় পঞ্চগড়-বাংলাবান্ধা মহাসড়কের পাশ থেকে শিকল বাঁধা অবস্থায় তাকে উদ্ধার করা হয়। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি অপহরণ মামলা দায়ের করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com