মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

এমপি গাজী নজরুলের ৪ দিন, প্রথম স্ত্রীর ১ দিনের রিমান্ড

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬
  • ৯ Time View

দ্বিতীয় স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনার মামলায় সাতক্ষীরা-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের চার দিন এবং তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা দুজনের সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামিপক্ষ জামিন চাইলেও আদালত রিমান্ড মঞ্জুর করেন।

মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ শেরেবাংলা নগর থানায় মামলাটি করেন। এতে গাজী নজরুল, তার প্রথম স্ত্রী মাকছুদা ও গাড়িচালক ওবায়দুর রহমানকে আসামি করা হয়েছে।

মামলার অভিযোগে বলা হয়েছে, বিয়ের পর মরিয়মকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল। রোববার ন্যাম ভবনের একটি ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিঠিও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পরিবার।

মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মামলার অভিযোগগুলো তদন্ত করছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com