রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

নিঃশর্ত ক্ষমা চাইলেন জামায়াত আমির

ন্যাশনাল ডেস্ক
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫
  • ১০৪ Time View

অতীতের ভুলের জন্য জাতির কাছে আবারও নিঃশর্ত ক্ষমা চাইলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ১৯৪৭ সাল থেকে আজকের দিন পর্যন্ত আমাদের দ্বারা যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে বিনা শর্তে ক্ষমা চাচ্ছি।

বুধবার (২২ অক্টোবর) যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় সকালে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় ক্ষমা চান তিনি।

জামায়াত আমির বলেন, এ ক্ষমা কমপক্ষে তিনবার চেয়েছি। অধ্যাপক গোলাম আজম, মাওলানা মতিউর রহমান নিজামী এবং আমিও দিয়েছি। কিছুদিন আগে এটিএম আজহার যখন জেল থেকে মুক্তি পেলেন তখনও বলেছি। শুধু এখন নয়, ৪৭ সাল থেকে জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কোনো কষ্ট পান, কারও কোনো ক্ষতি হয়ে থাকে আমি সব ব্যক্তি এবং সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদেরকে ক্ষমা করে দেবেন।

তিনি আরও বলেন, আমাদের ১০০টার মধ্যে ৯৯টা সিদ্ধান্ত সঠিক, একটা তো বেঠিক হতে পারে। সেই বেঠিক একটা সিদ্ধান্তের জন্য জাতির ক্ষতি হতে পারে। সেই ক্ষেত্রে আমার কোনো সিদ্ধান্তের জন্য যদি জাতির ক্ষতি হয়, তাহলে আমার মাফ চাইতে অসুবিধা কোথায়?

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2026 Toroni24 Tv.
Theme Dwonload From ThemesBazar.Com